বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জিয়াউর রহমান মানুষের প্রাণপ্রিয় ছিলেন: সুরঞ্জিত

1462810374বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহতের পর জাতীয় সংসদে আনা শোক প্রস্তাবে সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, জিয়াউর রহমান এদেশের মানুষের কাছে প্রাণপ্রিয় হয়ে উঠেছিলেন।

৩০মে ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর ৩জুন জাতীয় সংসদে আনীত শোকপ্রস্তাবের বক্তব্যে গণতন্ত্রী পার্টির সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত (সিলেট-২) তার দল ও নিজের পক্ষ থেকে একথা বলেন।

সংসদে তিনি বলেছিলেন, “৩০ মে থেকে ৩রা জুন যে লাখ লাখ জনতা শুধু ঢাকা নগরীতেই নয়, গোটা বাংলাদেশে তাদের অনুভূতি প্রকাশ করেছে, তার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কত কাছাকাছি এবং প্রাণপ্রিয় ছিলেন।”

সুরঞ্জিত আরও বলেন, “এটা বলতে যদি কেউ কুণ্ঠাবোধ করেন, এটা তার মানসিক দৈন্য এবং তার রাজনৈতিক বিচক্ষণতার অভাব বলে আমি মনে করি।

“এই যে লাখ লাখ জনতার স্রোত কেন এসেছিল, এই লাশটির পাশে, কেন এসেছিল জানাজায় ও গায়েবি জানাজায়? এসেছিল একটি মাত্র কারণে, তার সততার প্রতি শ্রদ্ধা জানাতে।”

আরও পড়ুন