বুধবার ৪ নভেম্বর ২০২৬

বজ্রপাতে কোম্পানীগঞ্জে পুত্রসহ মা-বাবার মৃত্যু

thadaবজ্রপাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ছেলেসহ মা-বাবা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মুছাপুর ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মোবারক আলী বাড়ির আব্দুল মালেকের ছেলে ছায়দুল হক (২৮) তার স্ত্রী লাইজু আক্তার (২৪) ও তাদের ছেলে মো. ঈমন (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কবিরহাটের জগদানন্দে তাদের নিজ গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে শশুরবাড়ি কোম্পানীগঞ্জের মুছাপুরে যাচ্ছিলেন ছায়দুল হক। পথে মুছাপুর ইউনিয়নের চৌধুরী বাজারের দক্ষিণে পাশের গোলাম রসুলের বাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। পরে তারা মোটরসাইকেল থামিয়ে গোলাম রসুলের একটি গরুর ঘরে অবস্থান করে। এসময় ওই ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলে তিন জন নিহত হয়।

আরও পড়ুন