বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানী থেকে চিনিবোঝাই ট্রাক ছিনতাই

16316_truckরাজধানী ঢাকার শ্যামলী ও আদাবরের মাঝামাঝি এলাকা থেকে চালককে পিটিয়ে একটি চিনিবোঝাই ট্রাক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রাত দুইটার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।  আহত ট্রাকচালকের নাম দ্বীন ইসলাম (৩৫)। রাত সাড়ে তিনটার দিকে তাকে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চালক দ্বীন ইসলামকে ভারি বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। কয়েকজন পথচারী তাকে রাতে হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুন