বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রিমান্ড শেষে নায়িকা মাহির বন্ধু শাওন কারাগারে

02-27ফেসবুকে ‘অন্তরঙ্গ’ ছবি প্রকাশ করে মানহানি করার অভিযোগ এনে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহির করা মামলায় তার বন্ধু শাহরিয়ার ইসলাম ওরফে শাওনকে রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত।

২৭ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে মাহিয়া মাহি মামলাটি করেন। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শাহরিয়ারকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়।

রিমান্ড শেষে মঙ্গলবার শাহরিয়ারকে আদালতে হাজির করে ডিবি পুলিশ সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। শাহরিয়ারের আইনজীবী তার জামিনের আবেদন জানান। ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র জানায়, চলচ্চিত্র জগতে মাহিয়া মাহি বলে পরিচিত হলেও তার প্রকৃত নাম শারমিন আক্তার নীপা। মামলায় তিনি বাদী হিসেবে প্রকৃত নামটি ব্যবহার করেছেন। মামলায় মাহি উল্লেখ করেছেন, ২৭ মে তার বন্ধু শাহরিয়ার আলমের সঙ্গে তার কিছু ছবি কয়েকটি অনলাইন নিউজপোর্টাল এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে শাহরিয়ার ছাড়া তার কয়েকজন বন্ধুও জড়িত বলে তার ধারণা। বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এসব ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে।

মামলার এজাহারে মাহি অভিযোগ করেন, ২৫ মে তার বিয়ে হয়েছে। এ অবস্থায় দাম্পত্য সম্পর্ক নষ্ট ও তাকে সামাজিকভাবে হেয় করতে তারা এসব করছেন। শাহরিয়ার ছাড়া তার (শাহরিয়ার) বন্ধু হাসান, আলামিন, খাদেমুল ও শাহরিয়ারের খালাতো ভাই রেজওয়ান জড়িত বলে মাহি ধারণা করছেন।

আরও পড়ুন