বরিশালের মুলাদিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সলিম হাওলাদার (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য বলে দাবি করেছে পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে দু’টি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দু’টি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত সলিম হাওলাদার একই গ্রামের মৃত হাবিবুর হাওলাদারের ছেলে।
বুধবার ভোরে উপজেলার উত্তর পাতারচর ইউনিয়নের ছবিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান।
তিনি বলেন, মুলাদিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সলিম হাওলাদার নামে এক ডাকাত নিহত হয়েছেন।
এ সময় তাদের গুলিতে আহত হয়েছেন এসআই ফারুক, কমল ও কনস্টেবল পারভেজ। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


