দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের জন্য ১৯৬ কোটি টাকা ব্যয় বরাদ্দ কমানোর প্রম্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।
বাজেট পর্যালোচনা করে দেখা যায়, এবার নির্বাচন কমিশনের জন্য ১২৯০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এটি ছিল ১৪৮৬ কোটি টাকা। অন্যদিকে সংশোধিত বাজেটে ছিল ১৪৯৯ কোটি টাকা।
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ৯২৮ কোটি টাকা। যা আগের অর্থ বছরের প্রস্তাবনায় ছিল ৯৬৫ কোটি টাকা এবং সংশোধিত ছিল ৬৫০ কোটি টাকা।


