বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিক্ষায় বরাদ্দ ২৬৮৫৭ কোটি টাকা

ASA২০১৬-২০১৭ অর্থবছরে শিক্ষা খাতে ২৬ হাজার ৮৫৭ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে তিনি এ প্রস্তাব দেন।

শিক্ষা খাতে মোট বাজেটের মধ্যে ৬ হাজার ১৬৬ কোটি ৬৯ লাখ টাকা উন্নয়ন খাতে এবং অনুন্নয়ন খাতে ২০ হাজার ৬৯১ কোটি ০৫ লাখ টাকা ব্যায়ের প্রস্তাব করেন তিনি।

এ খাতে বাজেটের ২২ হাজার ৪০৪ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকা রাজস্ব থেকে এবং ৪ হাজার ৪৫৩ কোটি ৬৯ লাখ ০৪ হাজার টাকা মূলধন থেকে আসবে।

আরও পড়ুন