বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব অনুমোদন

parliament_bd-sangsad_14884_1464858225জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এর আগে বেলা সাড়ে ১২টায় সংসদ ভবনের দ্বিতীয় তলায় কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়েছিল।

মন্ত্রিসভায় অনুমোদনের পর বাজেট প্রস্তাবে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি সংসদ ভবনের সপ্তম তলায় নিজের চেম্বারে অবস্থান করছেন।

প্রথা অনুযায়ী মধ্যাহ্ন ভোজের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সঙ্গে নিয়ে সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী। পরে বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদে বাজেট প্রস্তাব পড়তে শুরু করবেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন