বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মাহির বিয়ের পর জাজের নয়া নায়িকা পিয়া

Piya-3ঢাকায় হঠাৎ করেই বেশ প্রভাবশালী হয়ে ওঠা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজ কয়েকদিন আগেও ছিলেন নায়িকা মাহির প্রেমে দিওয়ানা। হঠাৎ করেই তিনি শুনলেন মাহি বিয়ে করছে; এবং কয়েকদিনের মধ্যে করেও ফেললেন। এরপর আজিজ নতুন নায়িকা খুঁজতে শুরু করলেন। হাতে থাকা একটি সিনেমার হঠাৎ করে বেছে নিলেন আরেক উঠতি নায়িকাকে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের ব্যানারে নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। ছবির নাম ‘প্রেম কি বুঝিনি’। ছবিটি পরিচালনা করছেন ভারতের সুদীপ্ত সরকার সিড।

এ প্রসঙ্গে পিয়া বলেন, আজ শুক্রবার এ ছবির কাজে অংশ নিতে লন্ডনের উদ্দেশে রওনা দেবো। ছবিটিতে আমি অতিথি চরিত্রে অভিনয় করবো। তবে অতিথি চরিত্রে কাজ করলেও চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। একটা ভালো চরিত্র আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর জাজের ছবি করছি কারণ তারা অনেক গুছিয়ে কাজ করে। একটা ভালো কাজ জীবনের অনেক বড় অংশ হয়ে থাকবে। বাংলাদেশ থেকে আবদুল আজিজ ভাইয়ের পরিচালনার কথা রয়েছে। ভালো একটি কাজ হবে বলে আশা করছি।

ছবির কাজ শেষ করে ৭ই জুন ঢাকা ফিরবেন বলে জানালেন এই অভিনেত্রী।

এ ছবিতে কলকাতার নায়ক অঙ্কুশ অভিনয় করছেন। তবে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনও জানা যায়নি।

এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ মুঠোফোনে বলেন, আমি বর্তমানে লন্ডনে আছি। ঢাকায় ফিরে এ ছবির বাকি শিল্পীদের নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌস পিয়া সর্বপ্রথম রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করেন। এরপর তিনি রিকিয়া মাসুদের ‘স্টোরি অব সামারা’ ও আশিকুর রহমানের ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিতে অভিনয় করেন।

o মাহির প্রেমে মশগুল জাজের আজিজ

আরও পড়ুন