বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অধরা পুলিশ

অধরা-খানচলচ্চিত্রের নবাগত মুখ অধরা খান এরই মধ্যে তার নতুন ছবির কাজ শুরু করেছেন। ছবির নাম ‘পাগলের মতো ভালোবাসি’। এ ছবির একটি দৃশ্যে পুলিশ বেশে অভিনয় করতে দেখা যাবে তাকে।

সম্প্রতি আশুলিয়ার বিরুলিয়া ব্রিজ সিটি কলেজ সংলগ্ন এলাকায় চলছিল এ ছবির দৃশ্যধারণের কাজ। সেখানে পুলিশ বেশে শুটিং করতে দেখা যায় এ অভিনেত্রীকে।

প্রথম ছবিতে এমন পোশাকে অভিনয় করার প্রসঙ্গে অধরা খান মানবজমিনকে বলেন, মূলত গল্পের প্রয়োজনে এমন পোশাক পরতে হয়েছে। এটা সত্যিই অন্য রকম এক অনুভূতি। ছবির গল্পে একটি ক্যাম্পাসের দুষ্ট প্রকৃতির কিছু ছেলেকে শায়েস্তা করার জন্য মহিলা পুলিশ সেজে ক্যাম্পাসে আসি আমি। এরপর সকলের সামনে কান ধরে উঠবস করতে হয় তাদের। অতঃপর জানতে পারে আমি আসল পুলিশ না। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। আমার সঙ্গে আসিফ নূর ও সুমিত এ ছবিতে অভিনয় করছেন।

শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটি প্রথম ভাগের শুটিংয়ের পর আবারও কাজ শুরু হয়েছে। পরিচালক শাহীন সুমন বলেন, মৌলিক গল্পের এ ছবিটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। আর অধরা নবাগত মুখ হলেও বেশ ভালো অভিনয় করছেন।

ত্রিভুজ প্রেমের এ ছবিটির গল্পও লিখেছেন পরিচালক। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু, কালু, জয় রাজ প্রমুখ।

আরও পড়ুন