বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নৌকার এজেন্টসহ আটক ১৫

AL--লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোটকেন্দ্র দখল, প্রভাব বিস্তার ও ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার অভিযোগে নৌকা প্রার্থীর এজেন্ট মোস্তফা কামালসহ ১৫ জনকে আটক করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের উত্তরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে আটককৃত নৌকা প্রার্থীর এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জের নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ।

এছাড়া অপর দু’জনের মধ্যে লিটন নামের একজনকে ২০ দিনের কারাদণ্ড ও রাশেদ নামের একজনকে ৫ হাজার টাকা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় নৌকা প্রতীকে সিল মারা ৭০টি, সংরক্ষিত নারী মেম্বার প্রতীকের ৪টি ও সাধারণ মেম্বার প্রতীকের ব্যালট পেপার বাতিল করা হয়।

এছাড়াও জাল ভোট দেওয়া, কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগে ১২ জনকে আটক করেছে বলে নিশ্চিত করেছে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোতা মিয়া।

আরও পড়ুন