বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিদেশ থেকে দুটি সোনার বার আনা যাবে

goldবিদেশ থেকে আসা কোনো যাত্রী চাইলে দুটি সোনার বার বহন করতে পারবেন। প্রস্তাবিত বাজেটে পূর্বের বিধিমালা বাতিল করে নতুন ‘ব্যাগেজ রুল-২০১৬’ প্রণয়নের মাধ্যমে এই সুবিধা ঘোষণা করা হয়েছে।

গত ২ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে। ঘোষণা অনুযায়ী কোনো যাত্রী ১১৬ গ্রামের দুটো বার সঙ্গে নিয়ে আসতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন যাত্রী বিদেশ থেকে আগমনকালে অনধিক ২৩৪ গ্রাম বা ২০ তোলা ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিন্ড অথবা রৌপ্যবার বা রৌপ্যপিন্ড সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আমদানি করতে পারবেন।

এ বিষয়ে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, আগে যাত্রী সর্বোচ্চ ২০০ গ্রাম সোনা বহন করতে পারতেন। কিন্তু বিদেশে তৈরি অধিকাংশ সোনার বার ১১৬ ও ১০০ গ্রামের হয়ে থাকে। ফলে যাত্রী চাইলেও বৈধভাবে একটার বেশি সোনার বার বহন করে আনতে পারতেন না।

তিনি বলেন, যাত্রীদের সুবিধার বিষয়টি চিন্তা করে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে এই সীমা ২০০ থেকে ২৩৪ গ্রামে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়। এরপরই সরকার রুল পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। নতুন রুলের কারণে যাত্রীরা এখন ১১৬ গ্রামের দুটো বার আনতে পারবেন। আশা করছি, এতে যাত্রী স্বর্ণ চোরাচালানে নিরুৎসাহিত হবেন।

ভরি প্রতি স্বর্ণের ওপর তিন হাজার টাকা শুল্ক প্রযোজ্য রয়েছে। ১ ভরি= ১১.৬৬৪ গ্রাম। সে হিসেবে দুটি স্বর্ণের বার আনলে শুল্ক দিতে হবে ৬০ হাজার টাকার একটু বেশি।

আরও পড়ুন