এটি বাস্তবে নয়। ‘মন খারাপের দৃশ্যাবলি’ নাটকে দেখা যাবে একজন আরেকজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। রিয়াজ বিবাহিত। তার স্ত্রী নিশো পড়াশোনা করতে বিদেশ পাড়ি জমায়। দেশে রিয়াজের একলা জীবন। মাঝে তার জীবনে আরেকজন প্রবেশ করে। সেই তরুণী মৌ। মৌয়ের প্রেমে হাবুডুব রিয়াজ একসময় ভুলতে থাকে স্ত্রীকে। তার জীবনে নেমে আসে নানা জটিলতা। সেই সব জটিলতার গল্পই উঠে এসেছে ‘মন খারাপের দৃশ্যাবলি’ নাটকে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। রোববার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। আজও রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং চলছে নাটকটির। নাটকটির রোজার ঈদে আরটিভিতে প্রচারিত হবে।
এছাড়াও ঈদের আরেকটি টেলিফিল্মে অভিনয় করেছেন রিয়াজ-মৌ জুটি। দেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের লেখা গল্পে নির্মিত ‘এবং তারপর’-এ অভিনয় করেছেন তারা। নাটকটি পরিচালনা করেছেন নুজহাত আলভী।


