রোজা কবে থেকে শুরু হবে, কোন রাতে খেতে হবে সেহরি-তা জানা যাবে সোমবার সন্ধ্যায়। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় হিজরি ১৪৩৭ সালের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে ওইদিন।
ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান এতে সভাপতিত্ব করবেন বলে রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বর টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
মোবাইল থেকে এসব টিঅ্যান্ডটি নম্বরে ফোন করতে নম্বরের আগে ০২ বসাতে হবে।
সোমবার চাঁদ দেখা গেলে ওইদিন শেষরাতে সেহরি খেয়ে মঙ্গলবার প্রথম রোজা রাখবেন বাংলাদেশের মুসলমানরা। আর চাঁদ দেখা না গেলে রোজা শুরু হবে একদিন পর।


