বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সভ্রম হারিয়ে ধর্ষকের বাড়িতে তরুণীর অনশন

dhorshonনিজের সভ্রম হারিয়ে উপযুক্ত বিচারের দাবিতে ধর্ষকের বাড়িতে এক সপ্তাহ ধরে অনশন করছেন ধর্ষিতা (১৯)। মামলা দিতে মাতব্বরদের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন ওই তরুণীর বাবা।

ঘটনাটি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার প্রত্যন্ত গ্রামের।

জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের দিনমজুর আমিনুর হকের মেয়ে প্রতিবেশী ও বান্ধুবী শিউলিদের বাড়িতে ঘুমাতে যায়। রাতে প্রকৃতির ডাকে বাইরে গেলে ওঁৎ পেতে থাকা একই গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি শিমুল (২৮) ও তার দুই সহযোগী মেয়েটির মুখ চেপে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের পর গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে। তবে সহযোগীদের বাধায় মেয়েটি পালিয়ে জীবন রক্ষা করে।

তরুণীটির বাবা অভিযোগ করে জানান, স্থানীয় মাতব্বররা শালিস বৈঠকের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন। এতে সমঝোতায় না আশায় আমার পরিবারকে একঘরে করারও হুমকি দেন তারা।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল করিম প্রধান বলেন, ‘ধর্ষিতার পরিবারকে আইনানুগ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে, কিন্তু কতিপয় মাতব্বরের বাধার কারণে মেয়েটির বাবা মামলা করতে সাহস পাচ্ছে না বলে আমি শুনেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনিশঙ্কর কর জানান, চেয়ারম্যানের কাছে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মেয়েটির বাবাকে থানায় ডেকে এনে লিখিত অভিযোগ নেয়া হয়েছে। এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন