বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নির্বাচনী সহিংসতায় আহত ১ জনের মৃত্যু

last upনারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী সহিংসতায় আহত মনির হোসেন (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর ধানমণ্ডি কিডনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।
গত ২৮ মে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নে ১নং ওয়ার্ডের সম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সদস্যপ্রার্থী জাকির হোসেন ও মোতালিব মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মনির গুরুতর আহত হন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, ওই দিনই আহত মনিরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ধানমণ্ডি কিডনি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে লাইফ সাপোর্টে তার চিকিৎসা চলছিল। সোমবার ভোরে মনির হোসেনের মৃত্যু হয়।

নির্বাচনী সহিংসতায় মনির হোসেন আহত ও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন। জানান, মনির হোসেনের মৃত্যুকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন