বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

খুলনার মেয়র মনির বরখাস্তের আদেশ স্থগিত

140041High-Cortখুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মনির এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অন্তর্বর্তীকালীন এ আদেশের পাশাপাশি আদালত রুলও জারি করেন। রুলে মনিকে বরাখাস্তের আদেশ কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

নাশকতার মামলায় পুলিশের অভিযোগপত্রে নাম আসার পর খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাক মনিরুজ্জামান মনিকে গত বছরের ২ নভেম্বর বরখাস্ত করে সরকার।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, বিভিন্ন মামলায় এই মেয়রের বিরুদ্ধে আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় সিটি করপোরেশন আইনের ১২(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন