ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।
মঙ্গলবার সন্ধ্যায় জেলার সিরাজগঞ্জ সদরের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় বিপরীতমুখী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। হাসপাতালের নেয়ার পথে আহত এক জন মারা যায়।


