বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

একরাম হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছাল

ekram murderসাক্ষী উপস্থিত না থাকায় ফের পিছিয়েছে একরাম হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ দেওয়ান মোহাম্মদ শফিউল্যাহ ওই সাক্ষ্যগ্রহণ পেছানোর এই আদেশ দেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী গাজী তারেক আজিজ জানান, কোনো সাক্ষী উপস্থিত না থাকায় আদালত ২২ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এর আগে ৪ মে ঘটনার প্রত্যক্ষদর্শী রাব্বি ও সোহেল, ১২ এপ্রিল মামলার বাদী ও একরামের বড়ভাই রেজাউল হক জসিম ও ২৫ মে স্ত্রী তাসনিম আলম, আবুল বশর, মো. ইউসুফ, একেএম মহিউদ্দিন শামু ও আবু ইউসুফ আদালতে সাক্ষ্য দেন। আদালত আগামী ২২ জুন একরাম হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় একই দিন রাতে নিহত একরামের বড়ভাই বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন