বুধবার ৪ নভেম্বর ২০২৬

এসএসসির খাতা পুনঃমূল্যায়নে যশোরে ৫২ শিক্ষার্থী উত্তীর্ণ

Jessore1465392981এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে অকৃতকার্য হওয়া ৫২ পরীক্ষার্থী পাস করেছে। এ ছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৮ ছাত্রছাত্রী। বুধবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধবচন্দ্র রুদ্র জানান, যশোর বোর্ডে খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছিল ২৮ হাজার ২৮৫ শিক্ষার্থী। এরমধ্যে ২২১ জন শিক্ষার্থীর ফলাফল পরির্বতন হয়েছে।

খাতা পুনঃমূল্যায়ন শেষে দেখা গেছে অকৃতকার্য ৫২ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৯ ছাত্রছাত্রী। এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী, সি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী, এফ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ জন শিক্ষার্থী।

এ ছাড়া এ মাইনাস থেকে ৩৮ জন এ গ্রেড, বি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে এক শিক্ষার্থী, এফ গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ৮ জন শিক্ষার্থী। এফ গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ৬ জন শিক্ষার্থী, বি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ১২ জন শিক্ষার্থী। এফ থেকে বি গ্রেড পেয়েছে ১৪ জন শিক্ষার্থী, সি থেকে বি গ্রেড পেয়েছে ৫ জন শিক্ষার্থী, এফ থেকে সি গ্রেড পেয়েছে ১০ জন শিক্ষার্থী।

আরও পড়ুন