রবিবার ৮ নভেম্বর ২০২৬

গুপ্তহত্যা ঠেকাতে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী

pm----hasinaবিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে নাশকতা ঠেকাতে মানুষ যেভা্বে এগিয়ে এসেছিল, সেইভাবে সাম্প্রতিক একের পর এক গুপ্তহত্যা বন্ধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেছেন, “যারা সত্যিকারের ধর্মে বিশ্বাসী, সবাইকে আহ্বান জানাব, তাদের পরিবারের কোনো সদস্য জঙ্গিবাদের পথে যাচ্ছে কি না, সেটা দেখাও তাদের কর্তব্য। মানুষের মধ্যে এই চেতনাটা জাগ্রত করতে হবে।”

সাম্প্রতিক তিন দেশ সফরের অর্জন তুলে ধরতে বুধবার দুপুরে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ‘ভামূর্তি নষ্ট করার জন্য, অগ্রগতি ব্যাহত করার জন্যই’ একের পর এক গুপ্তহত্যা ঘটানো হচ্ছে।

“বাংলাদেশ এগিয়ে যাক, যারা তা চায়নি, তাদেরই একটা নীল নকশা এটা। সেই নীল নকশা তারা কায়েম করার চেষ্টা করে যাচ্ছ।”

এই গুপ্তহত্যাকারীদের খুঁজে বের করতে, তারা কোথায় বসে পরিকল্পনা করে- সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহ করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের মানুষ সচেতন হলে গুপ্তহত্যাকারীরা তাদের সেই ‘নীল নকশা’ আর বাস্তবায়ন করতে পারবে না।

সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তারা গণভবনে এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন। জাতীয় সম্প্রচার মাধ্যমগুলোতেও এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হয়।

আরও পড়ুন