বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পুরোহিত হত্যা: ভারতীয় হাইকমিশন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন

jhini-jug_15500_1465366764ঝিনাইদহে পুরোহিত হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনের ‍দুই কর্মকর্তা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি পলিটিক্যাল এন্ড ইনফরমেশন রমা কান্ত গুপ্ত ও ফাস্ট সেক্রেটারি ভিসা রাজেশ উসিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে তিনি নিহতের বাড়িতে যান। এ সময় ভারতীয় দূতাবাসের দুই কর্মকর্তা নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় এ হত্যার বিচারের আশ্বাস দেন তারা।

এদিকে এ ঘটনার ২৪ ঘণ্টা পর ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। দুপুর ১২টার দিকে নিহতের বড় ছেলে অরুণ কুমার গাঙ্গুলী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ মামলাটি দায়ের করেছেন বলে জানায় পুলিশ।

এর আগে তারা ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা রাজবাড়ির সিদ্বেশরী মন্দির পরিদর্শন করেন। এ সময় ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজি লাল এর সত্যতা নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, দুপুর ১২টার দিকে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। নিহতের বড় ছেলে অরুণ কুমার গাঙ্গুলী বাদী হয়ে এ মামলাটি করেন।

অপর দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষ করে বেলা ১২টার দিকে ভারতীয় দূতাবাসের দুই কর্মকর্তা স্থানীয় এসপি অফিসে যান এবং ঝিনাইদহের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ সদর থানার ওসিসহ পদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বেলা পোনে ১টা পর্যন্ত সৌজন্য বৈঠকে মিলিত হন।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষাডাঙ্গা ভাগাড় এলাকায় একই উপজেলার করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে (৭০) কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার পর থেকে পুলিশ অভিযান শুরু করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

আরও পড়ুন