ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত এক নৈশভোজে মোদী এ কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার লিখিত বক্তব্য পরিবর্তন করে মার্কিন আঞ্চলিক ভাষা সম্বলিত একটি বক্তব্য দেন।
ব্যবসা-বাণিজ্য ও পারস্পারিক সম্পর্কে ভারত সব সময় যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু হিসাবে থাকবে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। এক বক্তব্যে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র শুধু অতীত ইতিহাসের জন্যই মহান নয়, দেশটি উৎসাহজনক একটি ভবিষ্যত সম্বলিত দেশ। যেহেতু ভারত উন্নতির পথে এগুচ্ছে, সুতরাং যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও কৌশল থেকে ভারতের অনেক কিছু শেখার আছে।’
মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে প্রতিযোগী না ভেবে বরং বন্ধু হিসাবেই মনে করে উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন, ‘ঔষধ থেকে শুরু করে আকাশে উড়ার বিমান বা ড্রোন- সবকিছুরই উদ্ভাবনী প্রযুক্তি যুক্তরাষ্ট্রের আছে যা থেকে ভারতও উপকৃত হতে পারে।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া


