রাজধানীর রামপুরায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামাল পারভেজ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার দিনগত রাত ১টার দিকে পূর্ব রামপুরার বালুর মাঠে র্যাব-৩ এর সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়।
কামাল পারভেজ রাজধানীর উত্তরখান এলাকার বাসিন্দা এবং বরিশালের গৌরনদী উপজেলার কেনাই কাজীর ছেলে বলে জানা গেছে।
রামপুরা থানার এসআই দেলোয়ার হোসেন জানান, র্যাবের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
এর আগে গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর কালশী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হন। পরে পুলিশ জানায়, নিহতরা জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। এদের মধ্যে জয়পুরহাটের জঙ্গি তারেক হোসেন মিলু ওরফে ইসমাইল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম খুনে ও অপরজন দিনাজপুরের সুলতান মাহমুদ ওরফে রানা ওরফে কামাল বগুড়া শিয়া মসজিদে হামলার সঙ্গে জড়িত।


