জামায়াতের লোগো পরিবর্তন বিষয়ক সংবাদের একটি ব্যাখ্যা দিয়েছে দলটি। দলটির প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘কোন সংগঠনের গঠনতন্ত্রই লোগো বহন করে।
সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্র যা নির্বাচন কমিশনে জমা আছে, তাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন লোগো নেই এবং বর্তমানেও আমরা নতুন কোন লোগো চালু করিনি। আমাদের এ বক্তব্যের পরে আশা করি এ সংক্রান্ত সকল ভুল বোঝাবুঝি দূর হবে।’ দলটির অফিসিয়াল ওয়েবসাইটেও বিবৃতিটি প্রকাশিত হয়েছে।


