শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

সাঁড়াশি অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার

atokসাত দিনের চলমান অভিযানের প্রথম দিনেই বরিশালের গৌরনদী মিরাজ সরদার (৩২) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মিরাজ সরদার ৫ জানুয়ারির নির্বাচনের পর সহিংস আন্দোলনের সময় বাসে আগুন দিয়ে তিনজনকে পুড়িয়ে হত্যা মামলার আসামি।

গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, চলমান এ অভিযানের প্রথম দিনেই উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমপাড়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবদল নেতা মো. মিরাজ সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন