বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-২১৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে গেছে। তবে এ দুর্ঘটনায় বাসে থাকা ৪৫ থেকে ৫০ জন যাত্রী প্রাণে বেঁচে গেছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
বাসের যাত্রী নাটোর সিংড়ার মামুন জানান, বাসটি বগুড়া থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে রাজশাহীর পুঠিয়া এলাকা থেকে বাসটি ধির গতিতে আসতে থাকে। বাসে থাকা যাত্রীরা সুপারভাইজারের কাছে জানতে চাইলে তিনি জানান, একটু যান্ত্রিক ক্রটি হয়েছে। রাজশাহী বাসডিপোতে ঠিক করা হবে।
তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি বালিবাহী ট্রাক থেমে ছিল। সেটিকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি হোটেলে ঢুকে যায়। এতে হোটলটি ভেঙে গেলেও কেউ হতাহত হয়নি।


