বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবি

Primary1465639795প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অবিলম্বে বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অভিভাবক ঐক্য ফোরাম। শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে এসব কর্মসূচি পালন করে সংগঠনটি।

মানববন্ধন চলাকালে প্রায় ১৫ মিনিটের জন্য স্কুলের সামনের রাস্তা বন্ধ করে দেন অভিভাবকরা। রাস্তায় যানজটের সৃষ্টি হলে তারা রাস্তা থেকে সরে এসে সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ সালে পঞ্চম শ্রেণির পিইসি পরীক্ষা নেওয়া হবে না বলে সরকার ঘোষণা দিয়েছে। কিন্তু এখন বৃত্তি দেওয়ার কথা বলে এ বছর পঞ্চম শ্রেণির পিইসি পরীক্ষা নেওয়ার পাঁয়তারা করছে আমলারা। আমরা জানতে চাই, তাহলে ২০১৭ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা না নিয়ে আপনারা কীভাবে বৃত্তি দেবেন? পিইসি পরীক্ষার শুরুর আগে যে পদ্ধতিতে উপজেলা ভিত্তিতে মেধাবীদের যাচাই করে বৃত্তি পরীক্ষা নেওয়া হতো সেই পদ্ধতি বহাল রেখে বৃত্তির ব্যবস্থা করা হোক।

এ সময় বক্তারা পিইসি পরীক্ষা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। একই দাবিতে আগামী ১৫ জুন বুধবার রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করারও ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়া ভিকারুননেছা নুন স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি নির্বাচনের নির্দেশনা দিতে সুপ্রিম কোর্টের কাছে দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন