শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

পেশাজীবী ও বিশিষ্টজনদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

kheda-iferবিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বোরবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে এ ইফতারের আয়োজন করেন বিএনপির চেয়ারপারসন।

ইফতারে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অংশ নেন।

খালেদা জিয়ার সঙ্গে মঞ্চে ইফতার করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, আইনজীবী রফিক–উল হক, খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান, আ ফ ম ইউসুফ হায়দার। আরও ছিলেন এ জেড এন তাহমিদা, সদরুল আমিন, মাহবুব উদ্দিন খোকন, আ ন হ আখতার হোসেন, আবদুল হালিম প্রমুখ।

এ ছাড়া বিভিন্ন পত্রিকার সম্পাদকদের মধ্যে ইফতারে অংশ নেন নিউজ টুডের রিয়াজ উদ্দিন আহমেদ, সংগ্রামের আবুল আসাদ, ইনকিলাবের এম এম বাহাউদ্দিন ও দিনকালের রেজওয়ান সিদ্দিকী।
পেশাজীবী সংগঠনের মধ্যে ছিলেন রুহুল আমিন গাজী, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল হাই শিকদার, এম আবদুল্লাহ, সেলিম ভূঁইয়া প্রমুখ।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টাসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ইফতারের অল্প সময় আগে অনুষ্ঠানস্থলে আসেন খালেদা জিয়া। পরে তিনি কয়েকটি টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

আরও পড়ুন