বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মাগুরায় কলেজ শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

untitled-1-jug_16027_1465793007মাগুরা শহরের নান্দুয়ালী কামারপাড়া এলাকায় রোববার রাতে রমেন্দ্রনাথ কুন্ডু (৫৫) নামের এক কলেজ অধ্যাপকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রমেন্দ্র নাথ কুন্ডু (৫৫) মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান কলেজের শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নাগিরহাট গ্রামে। তিনি স্ত্রী অনিতা দাসকে নিয়ে শহরের নান্দুয়ালী কামারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিঃসন্তান ওই কলেজ শিক্ষক জটিল শ্বাসকষ্টে ভুগছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে দিনযাপন করছিলেন। এতে অতিষ্ট হয়ে তিনি নিজ ভাড়া ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সূত্র আরো জানায়, কলেজ শিক্ষকের প্রথম স্ত্রী নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করায় দ্বিতীয় বিবাহ করেন। এ স্ত্রীরও কোনো সন্তান হয়নি। এ নিয়ে তিনি মানসিক অশান্তিতে ছিলেন। এর পাশাপাশি পচণ্ড শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

কলেজ শিক্ষকের স্ত্রী অনিতা দাস মাগুরায় জনস্বাস্থ্য অফিসে কম্পিউটার অপারেট পদে চাকরি করেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং ভিতরে স্বামীর লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে কান্না শুরু করেন। এ সময় প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে লাশ দেখে পুলিশে খবর দেয়।

রোববার রাতে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে কলেজ শিক্ষকের স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাহ করার জন্যে স্বজনদের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

মাগুরার সিনিয়র এএসপি সুদর্শন কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন