বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘রানা দাশগুপ্ত ও পীযুষ বন্দোপাধ্যায়কে গ্রেপ্তার করুন’

rana-pijushবাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কামনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও নাট্য ব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায়কে গ্রেপ্তার করার দাবি তুলেছে বাংলাদেশ ছাত্র পরিষদ।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামেন এ দাবিতে মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধন থেকে বলা হয়, ভারতের গণমাধ্যমে দেশ বিরোধী বক্তব্যের দায়ে রানা দাশগুপ্ত এবং নাট্য ব্যক্তিত্ব পীষুষ বন্দোপাধ্যায়কে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হোক। কারণ, তাদের বক্তব্যে স্পষ্ট প্রকাশ পায় যে, তারা আমাদের রাষ্ট্রের প্রতি অনুগত নয়।

এ সময় বক্তারা বলেন, যখন আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ দমনে বিশেষ অভিযান পরিচালনা করছে। কিন্তু রানা দাশগুপ্ত সংখ্যালঘু নির্যাতন বন্ধে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এর ফলে তিনি নরেন্দ্র মোদিকে দেশে পঞ্চম বাহিনীর ভূমিকায় অবতীর্ণ করেছেন।

বক্তারা আরো বলেন, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা দেশকে অস্থির করতে চায় তাদের বিরুদ্ধে জনগণ জেগে ওঠেছে।

মানব বন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি কাজী তৈফিক ইমাম, সাধারণ সম্পাদক তানজিম এ আল আমিন, সহ-সভাপতি এফএফ সোলায়মান ফকির, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন প্রমুখ।

আরও পড়ুন