নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার রাত ৮টায় কাঁচপুর ব্রিজের পাশে সোঁনারগা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার নাম কামরুল ইসলাম। তিনি সদ্য পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে যোগদান করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪৩৬১৯) কাঁচপুর সেতু থেকে নামার সময়ে পূর্ব ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে লেগুন স্ট্যান্ডে থাকা একটি লেগুনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা জান। এঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ওসি আরো জানান, বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। নিহত অন্যানদের পরিচয় এখনও পাওয়া যায়নি।


