বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

cross_fire_16251_1465958221যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক (২৮) নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে যশোর-মণিরামপুর সড়কের কামালপুরে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে চারটি গাছিদা, একটি রামদা এবং ডাকাতির কাজে ব্যবহার্য কিছু দড়ি উদ্ধার করা হয়েছে।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত সড়কের দুই ধারে গাছে দড়ি বেঁধে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ সেখানে উপস্থিত হয়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিত টের পেয়ে ৮/১০ রাউন্ড গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা চার রাউন্ড গুলি বর্ষণ করে। গোলাগুলির এক পর্যায়ে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ ডাকাতকে যশোর মেডিকেল কলেজ হাসাপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে চারটি গাছিদা, একটি রামদা এবং ডাকাতির কাজে ব্যবহার্য কিছু দড়ি উদ্ধার করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মো. ইউসুফ আলী জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তার ডান কানের কাছে গুলি বিদ্ধ হয়ে মাথার অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে।

নিহতের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন