বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে সাবেক এসপির মেয়ের রহস্যজনক মৃত্যু

dhaka_16295_1465981323রাজধানীর মহাখালী এলাকার একটি বাসায় সোহেলি রহমান ওরফে নিত্তি নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মতিউর রহমানের মেয়ে।

মঙ্গলবার দিবাগত রাতে ওই মহাখালীর বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পরিবার সূত্র জানায়, সোহেলি মডেলিং করতেন।তাদের গ্রামের বাড়ি বরিশালের ব্রাহিমপুরে।সোহেলিকে তার স্বামী নির্যাতন করতেন বলে তারা পুলিশের কাছে অভিযোগ করেছেন।

বনানী থানার পুলিশ জানায়, সোহেলি ১০৫৩ মহাখালী বাজার গেটে থাকতেন। গতকাল দিবাগত রাত দুইটার দিকে তার স্বামী অভিজিৎ বাচ্চি সোহেলিকে অচেতন অবস্থায় মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, সোহেলির বাবা অবসরপ্রাপ্ত এসপি মতিউর রহমান অভিযোগ করেছেন, স্বামী অভিজিৎ বাচ্চির সোহেলিকে নির্যাতন করতেন। তাই ধারণা করা হচ্ছে, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে সোহেলি আত্মহত্যা করতে পারেন।

তবে পুলিশের কাছে নিহতের স্বামী অভিজিৎ বাচ্চি দাবি করেছেন, পারিবারিক বিষয় নিয়ে কলহের জের ধরে সোহেলি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

ওসি জানান, এ ব্যাপারে অভিজিৎ বাচ্চিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন