বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজকোষ চুরির ঘটনা তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস

18764_Reutersবাংলাদেশের রাজকোষ চুরির ঘটনা তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের অটর্নি অফিস। নিউ ইয়র্কের ম্যানহ্যাটানে সাউদার্ন ডিস্ট্রিক্ট, প্রিট ভারারা এ তদন্ত শুরু করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উল্লেখ্য, নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের গচ্ছিত অর্থ থেকে সাইবার হ্যার্কিংয়ের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। এক্ষেত্রে তারা বাংলাদেশ ব্যাংকের সুইফট কোড ব্যবহার করে। এ নিয়ে যে তদন্ত হচ্ছে সে বিষয়ে ভারারা অফিস কোন মন্তব্য করতে রাজি হয় নি।

তবে অন্য এক সূত্র বলেছেন, এফবিআই ও সরকারের অন্যান্য সংস্থা অন্য সাইবার চুরি বিরুদ্ধে যেহেতু সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছেন তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় প্রসিকিউটরা এ বিষয়টি তদন্ত করছেন। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির প্রেক্ষিতে গত সপ্তাহে সাইবার নিরাপত্তা পর্যালোচনা করতে ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছে ফেডারেল রিজার্ভ ও অন্যান্য আর্থিক নীতিনির্ধারক প্রতিষ্ঠান।

এ ঘটনায় নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের দায় কতটুকু, তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেসের একটি কমিটি।

আরও পড়ুন