বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

টার্গেট কিলিং বন্ধে ‘সাঁড়াশি অভিযান’: স্বরাষ্ট্রমন্ত্রী

homeministerটার্গেট কিলিং বন্ধের একটি প্রক্রিয়া সাঁড়াশি অভিযান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেন, এই অভিযানে পরোয়ানাভুক্ত আসামি যেমন ধরা হয়েছে, তেমনি সন্দেহভাজন ব্যক্তিদেরও ধরা হয়েছে।

শুক্রবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জঙ্গি দমনে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে স্বস্তি মিলেছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নিরপরাধ কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বকে হয়রানি করা সাঁড়াশি অভিযানের উদ্দেশ্য নয়।

এ অভিযানে কোনো ধরনের গ্রেফতার বাণিজ্য হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অভিযান হয়েছে জঙ্গি দমনের জন্য। অনেক আগে থেকে লিস্টেড আসামি ছিল, তাদেরকে ধরার একটা প্রক্রিয়া আমরা নিয়েছিলাম এবং এ ব্যাপারে আমরা সাকসেসফুল হয়েছি।’

প্রসঙ্গত, পুলিশের দেয়া তথ্য মতে, গত এক সপ্তাহে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ১৩ হাজারের বেশি মানুষ গ্রেফতার হয়েছে।

আরও পড়ুন