বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে কলেজছাত্র নিহত

santo_16488_1466133121_131959নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে আসিফ উদ্দিন শান্ত (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৩ আহত হয়েছে।

নিহত শান্ত বটগ্রামের সাহাব উদ্দিনের ছেলে। এছাড়া অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের মামা হাবীবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও তার সঙ্গীরা ঘরের ভিতরে ঢুকে ভাগিনা শান্তকে গুলি করে। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে আরো ৩ জন আহত হয়। পরে স্থানীয়দের ধাওয়াতে তারা পালিয়ে যায়।

এদিকে শান্তকে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।

নিহতের পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন