খেলোয়ারি জীবনে নিজের কেরামতি আর মুন্সিয়ানা দেখানোর পাশাপাশি বহু বিতর্কে জড়িয়েছেন অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। এখন অবসর নেওয়ার পরও বিতর্ক তার পিছু ছাড়েনি। ৪৬ বছর বয়সেও জড়ালেন নতুন বিতর্কে। এবার গভীর রাতে প্রকাশ্য রাস্তায় এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া গেলো ক্রিকেট দুনিয়ার এই তারকাকে।
লন্ডনের সোহোতে গভীর রাতে এক পাবের বাইরে অল্পবয়সী এক তরুণীকে ফুটপাতে দাঁড়িয়েই অন্তরঙ্গ চুম্বন করেন ওয়ার্ন! স্বর্ণকেশী ওই তরুণীর নাম পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় তরুণীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে ছিলেন ওয়ার্ন। কখনো কখনো খোশগল্প করছিলেন, আবার কখনো আদর করছিলেন। আবার সিগারেট টানতে টানতে নিজের ফোনটা দেখছিলেন।
কত নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে মজেছেন, ওয়ার্ন নিজেও হয়তো হিসাব রাখেননি। চলতি বছরের মার্চেও লন্ডনের সিমোন টুন নামের এক মডেলকে জড়িয়ে আলোচনায় আসেন ওয়ার্ন। তবে তার জীবনে লিজ হার্লি কিংবা এমসিসি স্কটের মতো নারীরা বারবার আলোচনায় এনেছেন।


