বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঢাকার দুই মেয়রের গাড়িতে জাতীয় পতাকা

national flag-2mayorপূর্ণ মন্ত্রীর পদ মর্যাদা পাওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এব ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের গাড়িতে জাতীয় পতাকা লাগানো হয়েছে।

মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির পর সাঈদ খোকনের ব্যবহৃত গাড়ি থেকে লোগো সংবলিত নিজস্ব পতাকা নামিয়ে জাতীয় পতাকা লাগিয়ে দেন নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা। নগর ভবনের নিচে মেয়র গাড়ি পার্কিংয়ে গিয়ে এ চিত্র দেখা গেছে।

এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি পেয়েছেন উপমন্ত্রীর মর্যাদা।

আরও পড়ুন