বুধবার ৪ নভেম্বর ২০২৬

ক্রিকেট দলের প্রধান নির্বাচক হলেন মিনহাজুল আবেদীন

Nannuজাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে নিয়োগ পেলেন মিনহাজুল আবেদীন। দল নির্বাচন পদ্ধতি নিয়ে অসন্তোষ জানিয়ে সরে দাঁড়ানো ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন তিনি।

আজ মিরপুরে বিসিবি প্রধান নাজমুল হাসান মিনহাজুলকে প্রধান নির্বাচক পদে নিয়োগের খবর জানিয়েছেন।

তিন সদস্যের নির্বাচক দলে পরিবর্তন এসেছে আরেকটি, সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে ফিরিয়ে আনা হয়েছে কমিটিতে। কয়েক দিন আগে তাঁকে মহিলা দলের প্রধান নির্বাচক করা হয়েছিল। ফারুক আহমেদের শূন্যস্থান পূরণেই ফেরানো হয়েছে হাবিবুলকে। কমিটির তিন নম্বর সদস্য সাজ্জাদ আহমেদ।

গত রোববার সুমনকে জাতীয় দল থেকে সরিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছিল। একই সঙ্গে দুই স্তরবিশিষ্ট নির্বাচক কমিটির অনুমোদন দেয় বিসিবি। বিষয়টি মেনে নিতে পারেননি প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি পদত্যাগ করেন। এ কারণে সুমনকে ফিরিয়ে আনা হয়।

নতুন নির্বাচক কমিটিতে নান্নু ও সুমনের সঙ্গে থাকছেন সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপন। জুনিয়র নির্বাচক কমিটিতে এহসানুল হকের সঙ্গে যোগ দেবেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত ও সাবেক ওপেনার হান্নান সরকার।

আরও পড়ুন