গাজীপুরে শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান সোহেল হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানার দণ্ড দেয়া হয়েছে।


