শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

খালেদা জিয়ার দুই মামলার শুনানি পিছিয়েছে

khaleda_ziaবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি ১৪ জুলাই এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ১১ আগস্ট ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার আসামিপক্ষের আবেদনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি পিছিয়ে ১১ অগাস্ট পরবর্তী দিন ধার্য করেছেন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার।

একই আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী শুনানির তারিখ ১৪ জুলাই নির্ধারণ করেন।

বকশীবাজারের অস্থায়ী আদালতে খালেদার পক্ষে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টের একটি আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে বলে তার আইনজীবী আবদুর রেজাক খান আত্মপক্ষ সমর্থন পেছানোর আবেদন করেন।

দুদকের পক্ষে সময় আবেদনের বিরোধিতা করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

এ নিয়ে সপ্তমবারের মতো পিছিয়ে গেল খালেদার আত্মপক্ষ সমর্থন। এর আগে গত ৭, ১৭ ও ২৫ এপ্রিল, ৫ ও ১৯ মে ও ২ জুন খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়ে যায়।

এ মামলায় অপর দুই আসামি বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন।

২০১১ সালের ৮ আগস্ট দুদকের করা এই মামলায় পরের বছর ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেয়া হয়।

মামলায় তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

২০১৪ সালের ১৯ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এদিকে একই আদালতে বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় প্রাইম ব্যাংকের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট আফজাল হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক হিসাবরক্ষক মাজেদুল আলীর সাক্ষ্য নেওয়া হয়।

এ মামলায় আগামী ১৪ জুলাই তার সাক্ষ্য নেয়ার পরবর্তী তারিখ রাখা হয়েছে।

আরও পড়ুন