বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘পুলিশের হুমকির’ মধ্যেই দিনদুপুরে ঢাকায় গুলি করে ছিনতাই

10_102002রমজানে ছিনতাই-চাঁদাবাজি দমনে পুলিশের ‘কঠোর অবস্থানের’ মধ্যেই রাজধানীর হাজারীবাগে দিনদুপুরে সাইফুল ইসলাম মুরাদ (৩০) নামের এক এনজিওকর্মীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।

আহত যুবকের ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়েছে। তাকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সেখানকার পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে আনা কয়েকজনের বরাত দিয়ে এসআই বলেন, “মুরাদ ১২টার দিকে হাজারীবাগ গ্লাস ফ্যাক্টরি এলাকার সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে থাকা ৫/৬ জন যুবক তার গতিরোধ করে তাকে মারধর করে। এক পর্যায়ে গুলি করে তার সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।”

এ প্রসঙ্গে হাজারীবাগ থানার ডিউটি অফিসার আনসার আলী বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, আহত মুরাদ কামরাঙ্গীরচরের এমএসএফ নামের একটি এনজিওতে কাজ করেন। কারা তাকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে সে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন