বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

উত্তরায় আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ড

uttara_17291_1466776767রাজধানীর ‍উত্তরায় আলাউদ্দিন টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাগা আগুন প্রায় ঘণ্টা দেড়েক চেষ্টার পর সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বহুতল ভবনের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে।

তিনি জানান, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, দুই নারী ও দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অবশ্য তাদের কারও পরিচয় জানা যায়নি।

 

টাওয়ারটিতে শপিংমল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে ১৩টি ইউনিট পাঠানো হয়।

আরও পড়ুন