বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হোটেলে দুই সন্তানের জননীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

dhorson_হোটেল পার্ক ইনে দুই সন্তানের জননী এক মধ্যবয়সী নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় এ ঘটনার পরপরই বিশেষ অভিযান চালিয়ে সকাল নয়টায় পুলিশ সরাইপাড়ার এক ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতার জাহাঙ্গীর আলমের (৩৬) বাবার নাম আবুল কালাম। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত জাহাঙ্গীর নগরীর ডবলমুরিং থানার একটি নারী নির্যাতন মামলারও আসামি বলে পুলিশ জানিয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে বাসে চট্টগ্রামে আসেন দুই সন্তানের জননী ওই নারী। তিনি ঈদগাঁ বৌবাজার যাওয়ার উদ্দেশ্যে অলংকার মোড়ে নামেন। তিনি তার খালাতো ভাইয়ের সাথে দেখা করতে অলংকারের হোটেল পার্ক ইনে যান।

ওসি বলেন, ওই হোটেলের ব্যবস্থাপক পদে তার খালাত ভাই চাকরি করেন। তিনি টয়লেটে যাওয়ার কথা বললে ম্যানেজার তাকে ১০১ নম্বর কক্ষের চাবিটি দেন। এরপর বৃষ্টি শুরু হলে ম্যানেজার যখন ওই নারীর জন্য রিকশা ডেকে আনেন তখন সেখানে আসে জাহাঙ্গীর। সে ম্যানেজারকে গালাগালি করেন এবং একটি কক্ষে বন্দি করে রাখেন। এরপর ওই নারীকে ধর্ষণ করেন।

ঘটনার পর ওই নারী পাহাড়তলী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে বলে জানান পাহাড়তলী থানার ওসি রনজিত।

আরও পড়ুন