বুধবার ৪ নভেম্বর ২০২৬

অস্ত্র উদ্ধারে উত্তরার খালে আবারো অভিযান

0b028d13-edb5-4ee6-a9b1-7d19dd05dbe2রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের দিয়াবাড়ী খালে অস্ত্র উদ্ধারে আবারও অভিযান চালিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধার করা হয়েছে ৩টি ট্রাভেল ব্যাগ, ৫টি ওয়্যারলেস ও বিস্ফোরক দ্রব্য।

শনিবার সকালে উত্তরার ১৬ নম্বর সেক্টরের দিয়াবাড়ী খালে অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এসব তথ্য নিশ্চিত করেছেন উত্তরা জোনের উপপুলিশ কমিশনার বিধান ত্রিপুরা। জানান, ঘটনাস্থলে আরো অস্ত্র আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল ‍রুমের ডিউটি অফিসারও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ জুন ওই খাল থেকে ৯৭টি পিস্তল, ৪৬২টি ম্যাগজিন, এক হাজার ৬০টি গুলি, ১০টি বেয়নেট ও ১০৪টি গুলি তৈরির ছাচ উদ্ধার করা হয়।

আরও পড়ুন