স্ত্রীর পরকীয়ার জের ধরে নড়াইলের কালিয়ায় পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে স্বামী ফরিদ শেখ নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় কালিয়া পৌর শহরের ডাকবাংলা চত্বরে এ ঘটনা ঘটে।
হত্যাকারী প্রেমিক আবদুস সালামকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, সীতারামপুর গ্রামের আনছার শেখের ছেলে নিহত ফরিদের স্ত্রী রচনা বেগমের সঙ্গে পাশের গ্রাম বেন্দারচরের মৃত হাশেম শেখের ছেলে আবদুস সালামের পরকীয়া ছিল।
৬-৭ মাস আগে রচনা সালামের হাত ধরে ফরিদের ঘর ছাড়লে স্থানীয় সালিশের মাধ্যমে স্ত্রীকে ঘরে তোলেন ফরিদ।
এরই জের সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডাকবাংলো চত্বরে ফরিদের বুকে ছুরিকাঘাত করে। আহতকে মুমূর্ষু অবস্থায় কালিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ওসি আব্দুল গনি বলেছেন, খুনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


