বুধবার ৪ নভেম্বর ২০২৬

ধর্ষণের পর কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছে ধর্ষকরা

child-abuse2তের বছরের এক কিশোরীকে তিনজন মিলে ধর্ষণ করে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার ভারতে জয়পুরের গঙ্গানগর জেলায়।

ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রোনিক্যালের খবরে বলা হয়, অগ্নিদগ্ধ মেয়েটির প্রায় ৭৫ শতাংশ পুড়ে গেছে। পুলিশ সুপার রাহুল কতকি জানিয়েছে, বিকানের সরকারি হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধর্ষিতার জবানবন্দী অনুযায়ী, ভিকি, সনু্ ও বিজয়। বৃহস্পতিবার রাতে তারা তিনজন তাকে একটি বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করে। শুক্রবার সকালে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় ধর্ষিতার পরিবারের কেউ বাড়িতে অবস্থান করছিল না।

ঘটনায় যৌন নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভিকি (২৫) নামে ধর্ষণকারীকে আটক করতে পারলেও বাকিরা পলাতক রয়েছে।

আরও পড়ুন