বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পুত্রবধূকে অসামাজিক কার্যকলাপে বাধা দেয়ায় শাশুড়িকে খুন

murderঅসামাজিক কার্যকলাপ ও পরকীয়ায় বাধা দেয়ায় শাশুড়িকে খুন করেছে পুত্রবধূ। রোববার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের গজরা ইউনিয়নের পূর্ব রায়েরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সৌদি প্রবাসী ছলেমান প্রধানের স্ত্রী খালেদা আক্তার ডলির (২৪) সঙ্গে এলাকার এক যুবকের পরকীয়া সম্পর্ক ও অসামাজিক কার্যকলাপ বিষয়টি শাশুড়ি শামসুন্নাহার (৭০) দেখে ফেলেন। এ নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার গ্রাম্য সালিশ বৈঠকও হয়।

ঘটনার দিন ওই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় শাশুড়ি ডলিকে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ডলি পুতা দিয়ে শাশুড়ি শামসুন্নাহারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মতলব উত্তর থানার ওসি আলমগীর মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঘাতক পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ নিহত শামসুন্নাহারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করে।

নিহতের কন্যা রেহানা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন