বুধবার ৪ নভেম্বর ২০২৬

এবার বালককে ধর্ষণ করল কিশোরী!

image_710_102102এবার এক অদ্ভুত কাণ্ড ঘটেছে! ১৬ বছর বয়সী এক কিশোরী তার চেয়ে ছোট এক ছেলেকে বাধ্য করেছে শারীরিক সম্পর্ক করতে। সেই বালক এখন হাসপাতালে ভর্তি। এখন পুলিশও বুঝে উঠতে পারছে না কোন ধারায় মামলা করবেন তারা। এটাতো ধর্ষণের সংজ্ঞাতেও পড়ে না।

এমন কাণ্ড ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরে একটি গ্রামে।

জানা গেছে, মেয়েটি ওই বালককে তার বাড়ি থেকে ডেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে এই কাজ করে।

এ নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। এ ঘটনায় মামলা নেয়া যায় কি না বুঝতে পারছেন না তারা।

কানপুরের স্পেশাল পুলিশ সুপার শালভ মাথুর বলেছেন, যে এই অপরাধ করেছে এবং যে শিকার, তারা দু’জনেই প্রাপ্তবয়স্ক নয়। ফলে মামলা দায়ের করা সহজ নয়।

তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের উপর যৌন হেনস্থা রোধের আইনের (পকসো) ৮ নম্বর ধারায় মামলা করা যেতে পারে।

আরও পড়ুন